শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ব্যর্থ, অনশন চালিয়ে যাবেন কুয়েট শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে আলোচনার পরও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান শিক্ষা উপদেষ্টা। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। তবে উপাচার্যের পদত্যাগ বা অপসারণ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা।

পরে শিক্ষা উপদেষ্টা জানান, সব কিছু আইনের মধ্য দিয়ে হতে হবে। আন্দোলনরতদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে।

উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আজ তৃতীয় দিনের মতো অনশনে আছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, উপাচার্য তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় যারা প্রকৃত দোষী, তাদের শাস্তি না দিয়ে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।