পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো স্কুলছাত্রের

পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় জিদান (৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌরসভার এলএসডি মোড়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত জিদান দেবীগঞ্জ গ্রীন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং চিলাহাটি ইউনিয়নের বলরামপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

দুর্ঘটনায় জিদানের বাবা, বড় বোন এবং ইটবোঝাই মাহেন্দ্রর চালক আহত হন। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নজরুল ইসলাম তার দুই সন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় চৌরাস্তা থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায় এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

খবরওয়ারা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।