সাবেক উপমন্ত্রী জয় ও তাঁর স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়, তাঁর স্ত্রী সোনিয়া আরিফ সোমা, ছেলে খান জিনিদিন ইয়াজিদ জিদান এবং মেয়ে উম্মে সাওদা খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (২৩ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আদালত সূত্র জানায়, দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আদালতে একটি আবেদন করেন, যেখানে বলা হয়—সাবেক উপমন্ত্রী জয় এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমন রোধ করা জরুরি।

উল্লেখ্য, আরিফ খান জয় ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান এবং প্রায় চার বছর এ দায়িত্ব পালন করেন। তবে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।