কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ

কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ, ২২ ডিসেম্বর ছিলো দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মনজুর এহসান চৌধুরীর জন্মদিন। এ উপলক্ষ্যে পত্রিকা কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে অসহায়, অভাবগ্রস্থ ও প্রতিবন্ধী মানুষ যেন একবেলা বিনামূল্যে পেটপুড়ে খেতে পারে এ কথা বিবেচনায় এনে বৃহত্তর কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত স্বাধীন বাংলা, সাপ্তাহিক ‘মশাল’ ও ‘ইস্পাত’ পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ওয়ালিউল বারী’ চৌধুরীর নামে গঠিত “আলহাজ্ব ওয়ালিউল ‘বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট”-এর পক্ষ থেকে প্রতি শুক্রবার ৩০০ জন দুস্থ্যের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

 

কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ

 

কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ

 

এরই ধারাবাহিকতায়  (২২ ডিসেম্বর) বাদ জুম্মা শহরের মজমপুর গেটস্থ দৈনিক আন্দোলনের বাজার ও ইস্পাত পত্রিকার কার্যালয়ে এক বেলা খাবার বিতরণ কর্মসুচীর খাবার বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী, খেটে খাওয়া মানুষ, রিকসা চালকসহ বিভিন্ন বয়সের ৩০০ জন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

খাদ্য বিতরণ করেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই’র কুষ্টিয়া প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক ও ওয়ালিউল বারী চৌধুরীর নাতী ছেলে ওয়াসিফ বারী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সার্কুলেশন ব্যবস্থাপক শফিকুর রহমান শফিসহ দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা ও সাপ্তাহিক ইস্পাত পত্রিকা এবং ক্যাফে বাজার ক্যাফেটেরিয়ার স্টাফবৃন্দ। এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।