চাঁপাইনবাবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০ পেট্রোলবোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চাকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

রাত সাড়ে ৮টায় মহানন্দা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুপুরে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ বিস্ফোরক ভারত থেকে সীমান্ত দিয়ে রাজশাহীতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরে চকপাড়া বিওপির নায়েক মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টহল কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনা করে। 

এ সময় বিজিবি টহল দলকে দেখে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে ক্যারেট দুটি তল্লাশি করে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।