ভারত–পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি

জম্মু ও কাশ্মীরের পেহেলগামের পর্যটনকেন্দ্র বৈসরণে ২৬ জন পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এ ঘটনার জেরে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা (এলওসি) জুড়ে মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত দুই রাতে দুবার দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে গুলি চালিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর ও লাদাখের নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাকিস্তানি পোস্ট থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনারাও পাল্টা জবাব দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৫ এপ্রিল দিবাগত রাতে কাশ্মীরজুড়ে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাকিস্তানি সেনাপোস্ট থেকে বিনা কারণে ছোট অস্ত্রের ফায়ারিং করা হয়েছে। ভারতীয় সেনারা ছোট অস্ত্র দিয়ে এর যথাযথ জবাব দিয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।