খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল শুক্রবার (২৫ এপ্রিল) প্রকাশিত হয়েছে। ফলাফলের মেধা তালিকায় ১ম শিফটে বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর ও ২য় শিফটে সাদিয়া শারমিন রিও প্রথম স্থান অর্জন করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার ৬টা ১০ মিনিটের দিকে ‘এ’ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পাবেন।
এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। তিনি পরীক্ষায় ৮৫ দশমিক ৭৫ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৪৬১২৯৭৪৬। তার বাবার নাম ফরিদুল আলম। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী ছিলেন।
দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন সাদিয়া শারমিন রিও। তিনি পরীক্ষায় ৮৬ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ৫৮২৪৬৬৪০। তার বাবার নাম এ এস এম শরিফুল আলম। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
খবরওয়ালা/এসআর