গুলশানে ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তা নিহত 

খবরওয়ালা ডেস্ক \ রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতের একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম ইসমাইল গিল সেরেনো (৫৮)। গতকাল রোববার (৩ মার্চ) বিকেলে গুলশানের ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রোববার বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলেও ধারণা পুলিশের। ওসি জানান, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।