সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক

সিরিজ বাঁচাতে হলে জেতার কোনো বিকল্প নেই টাইগারদের। তবে সাগরিকার স্লো উইকেটে টাইগাররা ব্যাটে-বলে কেমন করবে তা সময়ি বলে দেবে। এইদিকে প্রথম ম্যাচ খেলা পেসার নাহিদ রানার পরিবর্তে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে আরেক পেসার তানজিম সাকিবের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে শান্ত-মুশফিকরা। ব্যাটিং নেমে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৭ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮ রান।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়ার দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা তৈরি করেও জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। ১৭৪ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেট তুলে নিলেও জিম্বাবুয়ে ম্যাচ জিতে নেয় ৩ উইকেট হাতে রেখে।

পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ায় এই টেস্টে নেই নাহিদ রানা। তার জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে পেসার তানজিম সাকিবের। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান ও খালেদ আহমেদ। ওপেনিং জুটিতে সাদমানের সঙ্গী হয়েছেন এনামুল হক। অফ স্পিনার নাঈম হাসানকেও রাখা হয়েছে। তাকে নিয়ে একাদশে স্পিনার তিনজন। এদিকে সিরিজ জেতার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। আগের ম্যাচে উইকেটের পেছনে একাধিক সহজ ক্যাচ ছেড়ে দেওয়া নিয়াশা মায়াভোকে বাদ দিয়েছে তারা। জায়গা হয়নি পেস অলরাউন্ডার ভিক্টর নিয়াউচির।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।