রাজধানীতে মেস থেকে জবি ছাত্রীর মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর সূত্রাপুরে একটি নারী মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিলে) বিকেলে সোহরাওয়ার্দী কলেজের পেছনে অবস্থিত একটি মেসে ঘটনাটি ঘটে।

 ঘটনার সময় এক যুবক তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে এবং পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক ড. রাজীব জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

মেসমেট সোনালী সাহা জানান, “আমি তখন মেসে ছিলাম না। ফোন পেয়ে হাসপাতালে যাই।”

বিভাগীয় চেয়ারম্যান ড. ঝুমুর বলেন, “বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সে আমার সঙ্গে ছিল। হঠাৎ খবর পাই, সে আত্মহত্যা করেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। একজনকে আটক করা হয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।