রাজধানীতে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেলো রিকশাচালকের

রাজধানীর ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় মতিন মিয়া (৩৬) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

নিহত মতিন মিয়ার বাড়ি রংপুরে। তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার স্ত্রী গ্রামে থাকেন।

দুর্ঘটনার পর মতিন মিয়াকে হাসপাতালে নিয়ে যান পথচারী মেহেদী হাসান।

তিনি বলেন, ফকিরাপুল মোড়ের দিক থেকে এই রিকশাচালক (মতিন মিয়া) আরামবাগের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে চাপা দেয়। রাস্তায় ছিটকে পড়েন রিকশাচালক। পরে প্রাইভেট কারের চাপায় তিনি গুরুতর আহত হন। বেলা সোয়া ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি কলেজের মর্গে রাখা হয়েছে।

মতিন মিয়ার ভগ্নিপতি মোরসেদ ইসলাম বলেন, তিনি মুঠোফোনে দুর্ঘটনার খবর পান। হাসপাতালে এসে জানতে পারেন, মতিন মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।