রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহীতে রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাবিবুর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে তার।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, দড়িখড়বোনা রেলক্রসিংসংলগ্ন এলাকায় লাশ পড়ে থাকতে দেখে বুধবার সকাল ১০টার দিকে তাদের জানায় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান তারা।

ওসি বলেন, হাবিবুরসহ তার এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তারা মহানন্দা ট্রেনে করে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। অন্য শ্রমিকরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরলেও হাবিবুর ফেরেননি। তার লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে। ধারণা করা হচ্ছে, রাত ৩টার দিকে দড়িখড়বোনা দিয়ে যাওয়া মহানন্দা ট্রেন থেকে হাবিবুর পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।