এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনালদোর আল নাসরের বিদায়

এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের ক্লাবের কাছে হেরে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। তাদেরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালে।

ম্যাচের ১০ মিনিটে দারুণ এক ভলিতে ফ্রন্তালেকে এগিয়ে নেন তাতসুয়ে। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি আল নাসর। ২৮ মিনিটে সমতা টানেন সাদিও মানে। সমতায় ফেরার ছয় মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে রোনালদো। সিআরসেভেনের হেড বাধা পায় ক্রসবারে। বিরতিতে যাওয়ার আগে ওজেকির গোলে আবারও এগিয়ে যায় জাপানের ক্লাবটি।

৭৬ মিনিটে আকিহিরোর বাঁ পায়ের শটে ব্যবধান আরও বাড়িয়ে জয়ের পথে এগিয়ে যায় তারা। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে আইমানের লক্ষ্যভেদী শটে নতুন করে আল নাসরের আশা জাগে। ৯৫ মিনিটে রোনালদো গোলের সহজ সুযোগ নষ্ট না করলে হয়তো ম্যাচ সমতায় আসতো। কাওয়াসাকির গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তার দলকে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।