তার ‘চুরি’ করতে গিয়ে সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন দৌলতপুরে জোনাল অফিসের সাবস্টেশনে পাওয়ার ট্রান্সফর্মারের তার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (৪৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া সাবস্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১ মে) ভোরে সাবস্টেশনের মধ্যে একটি লাশ পড়ে আছে বলে খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন সেখানে যায়। নিহতের পরিচয় জানা যায় সে ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল হালিম।

পাওয়ার ট্রান্সফর্মার মেশিনের নিচে আর্থিং তারের সাথে একটি যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় হয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। মূলত তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের হাত ও পায়ে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার  খবর পেয়ে স্থানীয় শত শত  উৎসুক জনতা সাবস্টেশনে জড় হতে দেখা যায়।

দৌলতপুর জোনাল অফিসার এজিএম তাওফিকুর রহমান বাচ্চু বলেন, ‘সাবস্টেশনের চতুর্দিকে দুইস্তরে দেওয়া কাঁটাতারের বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে। কয়েকটি ট্রান্সফর্মার মেশিনের তার কাটা হয়েছে। তবে কেটে ফেলা তার ও তার কাটাতে ব্যবহৃত কোন যন্ত্র সাবস্টেশনের মধ্যে পাওয়া যায়নি।

তবে একটা বড় ক্ষতি হওয়ার সম্ভবনা ছিল বলে তিনি জানান, পাওয়ার ট্রান্সফর্মারের আর্থিং বিলীন হয়ে গিয়েছিল আর বিদ্যুতের প্রাণ হলো আর্থিং, যদি গ্রাউন্ডিং না থাকে পাওয়ার ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে যেতে পারত। একটা বড় দুর্ঘটনা থেকে এলাকাবাসী ও আমাদের এই সমিতির সাবস্টেশন বেঁচে গেছে । এখন আমাদের কাজ চলছে কাজ শেষ হলে লাইন চালু করে দেব।’

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক মনোয়ার রহমান বলেন, এই চক্রে একাধিক ব্যক্তি ছিল। একজন মারা গেলেও অন্যরা পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।