খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 18শে বৈশাখ ১৪৩২ | ১ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
কুষ্টিয়া কুমারখালী গড়াই রেল সেতু এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে দু’টি মামলায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বালু কাটা শ্রমিক রাকিবুল ইসলাম ও সুমিনকে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১ মে ) উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিড়ী পাড়া এলাকায় দুপুরে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত এই অর্থদণ্ডাদেশ দেয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার।
কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিয়জ কুমার জোয়াদ্দার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জন কে দুটি মামলায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৌখিক ভাবে সর্তক করা হয়েছে।অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
খবরওয়ালা/এমবি