হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

সুনামগঞ্জের জামালগঞ্জ ও দিরাই উপজেলায় হাওরে ধান কাটতে ও আনতে গিয়ে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে জামালগঞ্জের পাগনার হাওরে এবং বিকেল ৪টার দিকে দিরাইয়ে এই দুই ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়া (৬৫) এবং দিরাই উপজেলার গোপালপুর গ্রামের রিংকু দাস।

স্থানীয়রা জানান, সকালে মানিক মিয়া তার ছেলেকে সঙ্গে নিয়ে পাগনার হাওরে ধান কাটতে যান। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে তার ছেলে অক্ষত রয়েছেন।

অন্যদিকে দুপুরের পর একই ধরনের বজ্রপাতে দিরাই উপজেলার গোপালপুর গ্রামের কৃষক রিংকু দাস ট্রলিতে ধান আনতে গিয়ে প্রাণ হারান।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

খবরওয়ালা/আরডি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।