গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. সাগর আহমেদ।

তিনি বলেন, ‘আগুন লাগার খবরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ৫০ মিনিটে বের হন। বিস্তারিত পরে জানানো যাবে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।’

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।