জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে না পারলে দেশের বোঝা হয়ে দাঁড়াবে: প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে হবে। অন্যথায় জনসংখ্যা দেশের বোঝা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

শনিবার (৩ মে) সকালে আগারগাঁওয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বুয়েট, রুয়েট, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। সার্টিফিকেট অর্জনের সাথে জ্ঞান ও দক্ষতার সামঞ্জস্য না থাকায় শিক্ষার্থীরা হতাশায় ভুগেন। সরকারি ও বেসরকারি সেক্টরের সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে এ সমস্যার সমাধান হবে।

তিনি আরও বলেন, উন্নত বিশ্বে নার্সিং পেশার ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু দক্ষ লোকবল তৈরির অভাবে তাদের পাঠানো যাচ্ছে না। এছাড়া বিভিন্ন ভাষা ওপরও দক্ষতা অর্জন করতে হবে।

 

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।