রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২৬

রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।

রবিবার (০৪ মে) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমানের নেতৃত্ব পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাকৃতরা হলেন- মো. মোস্তফা (৪৩), মো. ফরিদ প্রাং (৩৪), আ. রহিম (৫৫), মো. ফয়সাল মৃধা, মো. সেলিম মিয়া (৪৭), মো. বাদশা মিয়া (৪৭), মো. মুরাদ হোসেন (৪০), মো.বাদল আহম্মেদ (৪৫), জহিরুল ইসলাম (৪৬), আব্দুল আল মামুন (৪০), মোহাম্মদ জীবন (২২), মো. রাকিব চৌকিদার (২৮), মো. রনি (২৭), মো. হারুন মিয়া (৫২), আরমান (৩০), মোছা. পারভীন আক্তার (৫০), মো. ইকবাল হোসেন (২৫), আল আমিন (২০), মেহেদী হাসান (৩২), জয়নাল আবেদীন শেখ, ফাতেমা ইসলাম, মো. মেহেদী হাসান রনি সরকার (২৬), সোহেল রানা, মো. গোলাম রাব্বী (২৬), মো. তুহিন (২৫) ও মো. আকাশ (২১)।

পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন,গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।