খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 23শে বৈশাখ ১৪৩২ | ৬ই মে ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় স্মরণে দুইদিন জাতীয় ছুটির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেরুজালেম পোস্টের খবর জানায়,সোমবার (৫ মে) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে, যুদ্ধটি অন্যান্য দেশই জিতত, তা হলে পৃথিবীটি কতই না ভিন্ন হত। অতএব, আমি প্রথম বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা করছি।১৯১৮ সালের ১১ নভেম্বর যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের তারিখ ছিল ৮ মে, ১৯৪৫। ’
ট্রাম্প আরও বলেন, এই ছুটির দিনে দেশটি বন্ধ থাকবে না। কারণ আমেরিকায় ইতোমধ্যেই অনেক ছুটি রয়েছে – বছরে আর পর্যাপ্ত দিন বাকি নেই। আমরা তখনও শ্রমিক ছিলাম, এবং এখনও শ্রমিক! ডকুমেন্টেশন অনুসরণ করতে হবে। আমেরিকাকে আবারও মহান করে তুলুন!’
খবরওয়ালা/এফএস