দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি: প্রধানমন্ত্রী

খবরওয়ালা ডেস্ক \ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভ‚মিকা রেখেছে র‌্যাব। এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। গতকাল বুধবার (৬ মার্চ) সকালে র‌্যাবের সদর দপ্তরে র‌্যাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে কীভাবে স্যাংশন আসে? এটা গ্রহণযোগ্য নয়। স্যাংশন কোন সময় এক তরফা হতে পারে না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি। র‌্যাবের সকল সদস্যকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ধন্যবাদ জানাই র‌্যাবের সকল সদস্যকে। জীবনের ঝুঁকি নিয়েও তারা বিভিন্ন ক্ষেত্রে সাহসী ভ‚মিকা রেখেছেন। জঙ্গীবাদ দমনে তারা বিশেষ ভ‚মিকা রেখেছে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মাদক, কিশোর গ্যাং সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের যুব সমাজ। তাদের মেধা নষ্ট হচ্ছে। তাদের কর্ম শক্তি নষ্ট হচ্ছে। এই মাদক বিস্তার রোধে র‌্যাব সব সময়ই গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে যাচ্ছে, যা আরও বেশি কার্যকর করা প্রয়োজন।’ সরকার প্রধান বলেন, ‘রমজানে সংযমের পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।