একযোগে বিআরটিএর ৩৫ কার্যালয়ে দুদকের অভিযান

ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দেশের ৩৫টি বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বুধবার (৭ মে) সকালে ঢাকাসহ বিভিন্ন জেলার দুদক কার্যালয় থেকে একযোগে এই অভিযান শুরু করে। দুপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সনদ পেতে ঘুষ লেনদেন ও দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ বহুদিনের। আজ বিআরটিএর ৩৫টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করা হয়।’

দুদক সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। এর মধ্যে রয়েছে সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, বরগুনা, নীলফামারী, রাঙামাটি, মৌলভীবাজার, যশোর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, মেহেরপুর, শেরপুর ও উত্তরা।

বিআরটিএ দেশের পরিবহণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সংস্থাটির সেবার মান নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ রয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।