খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ৬৬ ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশ করা ৬৬ ভারতীয়কে আটক করেছে বিজিবি। বুধবার (৭ মে) ভোরে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, জেলার  মাটিরাঙ্গা উপজেলার ৪০ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে ৩ পরিবারের ২৭ জন এবং পানছড়ির তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৯ জন ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছেন। তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিকেরা জানিয়েছেন।

অনুপ্রবেশ করা এসব ভারতীয় নাগরিক প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।

আজ ভোরে মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশ এসব ভারতীয় নাগরিক প্রথমে স্থানীয় লোকজনের বাড়িতে অবস্থান করে বলে জানা যায়। এরপর বিজিবি অনুপ্রবেশকারীদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে। তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘অসমর্থিত সূত্রে মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশ ইন করার খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বিজিবির সঙ্গে এ বিষয়ে কথা বলা হচ্ছে।’
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।