দালালচক্রের দৌরাত্ম্য, বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) অফিসে দালালচক্রের দৌরাত্ম্য ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুপুরে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদক সূত্র জানায়, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই দালালদের সক্রিয় ভূমিকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে কমিশনের একটি দল প্রথমে ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ে প্রবেশ করে।

তবে সরেজমিন উপস্থিতিতে সুনির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করা না গেলেও, দুদকের কর্মকর্তারা বিআরটিএর বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন এবং পরে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

এ সময় কর্মকর্তাদের উদ্দেশে অফিস চত্বরে সচেতনতামূলক ডিজিটাল নির্দেশনা টানানো ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণের পরামর্শ দেওয়া হয়।

সহকারী পরিচালক জাহিদুল ইসলাম জানান, সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে, এবং প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।