খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে আসতে বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন তাজনূভা জাবীন।
তাজনূভা জাবীন লিখেন, এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন।
তিনি আরও বলেছেন, আমিই এত মর্মাহত, শহীদ-আহতদের কেমন লাগছে, তাদের চোখের সামনে আসামিরা দাপটের সাথে মাথা উঁচু করে পালাচ্ছে। আমার মনে হয়, আমাদেরকে আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই শেষ হয় নাই, আদতে জুলাই এখনও চলছে।
খবরওয়ালা/এফএস