বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহতের ঘটনায় আটক ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন হাঁসারা হাইওয়ে পুলিশ।

আটককৃত দুইজন হলেন- ঘাতক বাসের সুপারভাইজার ফরিদপুর জেলার কানাইলালের ছেলে কল্যাণ বিশ্বাস এবং হেলপার (চালকের সহকারী) ঢাকার যাত্রাবাড়ী এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে সাইফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

তিনি বলেন, ‘ঘটনার পরপরই ঘাতক বাসের সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছিল। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।’

প্রসঙ্গত, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।