খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ই মে ২০২৫, ১২:২৬ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুর্জয় মিয়া (২২) নামে এক যুবক। শনিবার (১০ মে) ফেনীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুর্জয় কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন দুর্জয়। গত ১৯ জুলাই ভৈরবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। কিন্তু অর্থাভাবে ভালোমতো চিকিৎসা করতে পারেনি তার পরিবার। পরবর্তীতে জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাক চালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন। শনিবার ভোরে ফেনীতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিনি মারা যান।
শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.হারুন অর রশিদ জানান, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ছিলেন দুর্জয়। জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। গতকাল রাতে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে পুরো এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য