খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ই মে ২০২৫, ৯:৪৮ পিএম
সংস্কারের দাবি বা আলোচনার সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই, প্রধান উপদেষ্টার এ বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার এবং মৌলিক সংস্কার কার্যক্রম শেষ করতে হবে বলে জানান তিনি।
রবিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধানের মৌলিক সংস্কারের জন্য গণপরিষদ প্রয়োজন। সত্যিকারের মৌলিক পরিবর্তন চাইলে গণপরিষদ নির্বাচন করতে হবে।’
তিনি বলেন, ‘ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের মতো মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি না হলে অন্যান্য বিষয়ে ঐকমত্য তৈরি করে গণতান্ত্রিক ধারা সচল হবে না।’
নাহিদ ইসলাম আরো বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছামাফিক সংবিধান সংশোধন করা হয়েছে। এত বড় গণ-অভ্যুত্থানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে একমত হতে পারছি না, এটি দুঃখজনক।’
৭৫-এর পরেও ৭২-এর সংবিধান ফেলে দিয়ে নতুন যাত্রা শুরু হতে পারত। কিন্তু তা হয়নি। নতুন সংবিধান তৈরি করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না।’
নাহিদ বলেন, ‘ফ্যাসিবাদীব্যবস্থা বিলোপে শুধু সংবিধান নয়, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংস্কারও করতে হবে এবং সংবিধানের মূলনীতি দলীয় মূলনীতির বাইরে বের করতে হবে।
খবরওয়ালা/এসআর
মন্তব্য