ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে ঈদের দিন, ঈদের আগের সাতদিন এবং পরের পাঁচদিন সিএনজি স্টেশনগুলো নিরবচ্ছিন্নভাবে খোলা থাকবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঈদের সময় সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত ফেরি সরবরাহ, গুরুত্বপূর্ণ সড়ক ও আন্ডারপাস খুলে দেওয়ার ব্যবস্থা এবং ঈদের আগের সপ্তাহ থেকে সব ধরনের রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখা।

বিশেষভাবে কমলাপুরের টিটিপাড়া আন্ডারপাস ও সংলগ্ন সড়ক আগামী ২০ মে’র মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওয়াসা, ডেসকো, ডিপিডিসি, তিতাস ও টেলিফোন সংস্থাগুলোর সব ধরনের উন্নয়ন ও খননকাজ ঈদের আগ থেকে সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামসহ প্রমুখ।

সরকারের এসব উদ্যোগের লক্ষ্য হলো ঈদে যাত্রীসাধারণের ভ্রমণকে আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক করা।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।