খবরওয়ালা মফস্বল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে ২০২৫
কক্সবাজারের টেকনাফে ফের গুলি বর্ষণ করে নাফ নদী থেকে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১২ মে) দুপুরে টেকনাফের লেদা এলাকা থেকে ওই জেলেদের অপহরণ করা হয়।
ধরে নেওয়া জেলেরা হলেন— টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) এবং মাহমুদ হোসেন (৩০)।
এ বিষয়ে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গুলির শব্দ শুনে আমরা জানতে পারি যে, আরাকান আর্মি গুলি করে আমাদের ইউনিয়নের তিন জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে। আমরা প্রশাসনকে অবগত করেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হলেও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
খবরওয়ালা/আরডি