টাঙ্গাইলে ছাত্রলীগের মশাল মিছিল

টাঙ্গাইলে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল করেছে ছাত্রলীগ।

বুধবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা যায়, বুধবার (১৪ মে) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইবাস এলাকায় ভূঞাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর নেতৃত্বে এ মশাল মিছিল করা হয়। এতে টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির সমর্থিত লোকজন ছিলেন।

স্থানীয় কয়েকজন জানান, রাতে হঠাৎ করেই জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল বের করেন একদল যুবক। পরে কিছুদূর এগিয়েই মিছিলটি শেষ করে তারা এদিক ওদিক চলে যান।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, ভিডিওটি দেখেছি। মিছিলে অংশ নেওয়া শনাক্ত হওয়াদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।

এর আগে রবিবার (১১ মে) দিবাগত রাতে টাঙ্গাই শহরে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।