কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মোশারফ হোসেন \ কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গতকাল শুক্রবার (৮ মার্চ) সকাল ১১ টায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। ” নারীর সমঅধিকার, সমসূযোগ এগিয়ে নিতে হউক বিনিয়োগ ” প্রতিপাদ্যর মধ্যে দিয়ে কুমারখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  মাহবুবুল হক। আলোচন সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিঃ ভ‚মি আমিরুল আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, এমপির  প্রতিনিধি আলতাফ মাহামুদ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, কিশোর কিশোরী ক্লাবের সদস্য, প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।