সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শামছুল হক (২৫) নামের এক যুবক আহত হয়েছে।

রবিবার (১৮ মে) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের ১২১০/১০ এস আন্তর্জাতিক সীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শামছুল হক উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে শামছুল ইসলাম চোরাচালানের উদ্দেশ্যে চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের ১২১০/১০ এস আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় বিএসএফ ৫ রাউন্ড গুলি বর্ষণ করলে শামছুল হকের বাম হাতে এসে দুটি ছররা গুলি লাগে।

চিনাকান্দি বিওপির নায়েক সুবেদার তফসির তরফদার গণমাধ্যমকে বলেন, ‘বিএসএফ রাতে ৫ রাউন্ড গুলি করে। শামছুল তখন গুলিবিদ্ধ হয়। তাদের বাড়ি কাঁটাতারের বেড়া সংলগ্ন থাকায় সেখানে গিয়েছিল।’

তবে স্থানীয়রা জানান, শামছুলসহ আরও বেশ কয়েকজন তখন সীমান্তে গিয়েছিল। বিএসএফ গুলি করলে অন্যরা নিরাপদে পালিয়ে আসলেও শামছুলের বাম হাত গুলি লাগে। তিনি সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, আমরা তাকে এক্স-রের জন্য বাইরে পাঠিয়েছি। তার শারীরিক অবস্থা ভালো আছে। আজ (সোমবার) সকালে স্বজনরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।