নড়াইলে বিএনপি নেতার গাড়িবহরে হামলা-ভাঙচুর

নড়াইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।এ সময় একটি গাড়িসহ অন্তত ৪০টি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগ্নিসংযোগ করেছে সন্ত্রাসীরা।

রবিবার (১৮ মে) দুপুরে ঢাকা থেকে কালিয়া যাওয়ার পথে উপজেলার যোগানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়ার বেন্দারচর এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে অংশ নিতে ঢাকা থেকে সড়ক পথে চাপাইল ব্রিজ এলাকায় পৌঁছান আব্দুল লতিফ সম্রাট। সেখানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বরণ করে গাড়িবহর নিয়ে রওনা করেন। পথিমধ্যে যোগানিয়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকসহ ১৫ জন আহত হন। বিএনপি নেতার ব্যবহৃত গাড়ি সহ ৪০টি মোটর সাইকেল ভাঙচুরসহ একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। আহত বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনার পর বিকেলে উপজেলা বিএনটি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করেন।

আব্দুল লতিফ সম্রাট বলেন, আমি রাজনৈতিক কোনো কর্মসূচিতে যাচ্ছিলাম না। এলাকা সফর ও একটি ক্রীড়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য যাচ্ছিলাম। এই হামলা রাজনৈতিক হিংসার নগ্ন প্রকাশ।

কালিয়া পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা কোনো ভূমিকা নেয়নি।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।