যুবকের কোমরে কোটি টাকার সোনা!

চুয়াডাঙ্গা প্রতিনিধি \ ভারতে সোনার বার পাচারের সময় আল মামুন মন্ডল নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। যুবকের কোমর থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা। গতকাল শুক্রবার (৮ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি সীমান্তের সুলতানপুর এলাকার নাস্তিপুর গ্রাম থেকে এ সোনার বার উদ্ধার করে। এসময় একটি বাইসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটক আল মামুন মন্ডল (২৮) দামুড়হুদা উপজেলার দর্শনা ঝাঁঝাডাঙ্গা গ্রামের মুজিবর মন্ডলের ছেলে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চুয়াডাঙ্গা ৬ বিজিবি সদস্যরা সীমান্তের ৭৮/৮নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় দর্শনা থেকে বাইসাইকেলে ওই যুবক সীমান্তের নাস্তিপুরের দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল দাঁড়ানোর জন্য তাকে সিগন্যাল দেয়। কিন্তু বিজিবি টহল দলকে দেখে বাইসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা। তিনি আরও বলেন, এ ঘটনায় হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে একজনের নাম উলে­খ করে দর্শনা থানায় একটি মামলা রুজু করেন। উদ্ধার সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।