ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিলো ইউরোপ-আমেরিকার ৩ দেশ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। চলমান এই হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা। মঙ্গলবার (২০ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, এই তিন দেশ ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে গাজায় আক্রমণ বন্ধ না করলে “জোরালো পদক্ষেপ” বা নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত নিবে তারা।

অন্যদিকে ২২টি দেশ অবরুদ্ধ ছিটমহলে সাহায্য পাঠাতে আহ্বান জানিয়েছে ইসরায়েলকে। তবে এসব বিষয়কে তোয়াক্বা করছে না তারা। নিজেদের ঘোষণা অনুযায়ী গাজা দখলের জন্য উপত্যকাজুড়ে চালিয়ে যাচ্ছে সর্বাত্মক হত্যাযজ্ঞ।

ইতোমধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাহায্যের আহ্বান প্রত্যাখ্যান করার পাশাপাশি আরও আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির মধ্যে সমগ্র গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনাও রয়েছে ইসরায়েলের। 

 

সূত্র: আল জাজিরা

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।