‘বিএনপির প্রস্রাবের তোড়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা’– হাসনাত আবদুল্লাহকে দুদু

বিএপির সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পর এবার এ বিষয়ে মুখ খুললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  মঙ্গলবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।

সম্প্রতি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় এক সমাবেশে মন্তব্য করেন– ‘কুমিল্লায় আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে।’

সেই কথার জবাবে হাসনাতকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘আমি তাকে আবাল বলব। কথা বলার আগে একটু চিন্তা-ভাবনা করে বলতে হয়। এভাবে কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না।’

একপর্যায়ে তিনি বলেন, ‘যদি বিএনপির লোকেরা প্রস্রাব করে, তাহলে প্রস্রাবের তোড়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করেছ, সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না।’

দুদু আরও বলেন, ‘বিএনপি যখন থেকে রাজনীতি করে তখন তুমি তো দূরের কথা, তোমার বাবারও জন্ম হয় নাই।’

হাসনাতের উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, হিসাব করে চলা এবং বলা ও গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত হবা। এরকম প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।