পুলিশের চাকরি ছাড়লেন ৫ এএসপি

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। মঙ্গলবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত পাঁচজন প্রশিক্ষণাধীন এএসপির আবেদন বিবেচনা করে সরকার তাদের চাকরি থেকে অব্যাহতি প্রদান করেছে। তবে প্রজ্ঞাপনে চাকরি ছাড়ার পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চাকরি ছেড়ে দেওয়া কর্মকর্তারা পুলিশের চাকরির পরিবর্তে সরকারের অন্যান্য দপ্তরে যোগদানের সুযোগ পেয়েছেন। এজন্যই তারা স্বেচ্ছায় অব্যাহতির আবেদন করেছিলেন।

চাকরি ছাড়লেন যারা—৪১তম বিসিএসের রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র। চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন তারা।

তারা চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।