বিদেশে শিক্ষার্থীদের কোর্স ফি পাঠানো সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

বিদেশে শিক্ষার্থীদের পেশাগত সার্টিফিকেট কোর্সের ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোর্স ফি পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। এর আগে শিক্ষার্থীদের এ জাতীয় কোর্সের ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, পেশাগত দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেমিট্যান্স পাঠানোর জন্য ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। তবে রেমিট্যান্স কার্যকর করার সময় ব্যাংকগুলোকে কয়েকটি বিষয় যাচাই করতে হবে। তা হলো- শিক্ষার্থীর ঘোষণাপত্র, ডিমান্ড নোট/চালান/পরীক্ষার ফি নোটিশ।

এর আগে ‘ও’ লেভেল বা ‘এ’ লেভেল, টোফেল, এসএটিসহ স্বীকৃত আন্তর্জাতিক পরীক্ষার ফি দেশের অনুমোদিত পরীক্ষা কেন্দ্রগুলো টাকায় সংগ্রহ করতে পারবে বলে নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে সংগ্রহ করা অর্থ বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশে পাঠাতে পারবে। এর জন্য আর বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনো অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না বলে সার্কুলারে জানানো হয়।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।