খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে ২০২৫
ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে তারকাদের চোখ ধাঁধানো পোশাক আর সাজসজ্জার পাল্লা-পাল্লি। এরই মাঝে সবাইকে ছাপিয়ে গেলেন অভিনেত্রী রুচি গুজ্জার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে তৈরি নেকলেস পরে কানের সবাইকে অবাক করে দিয়েছেন তিনি। রুচির পরনে ছিলো সোনালি রঙের লেহেঙ্গা। ছোটো ছোটো কাচ আর সুতোয় কারুকাজে ভরা পোশাক।তবে সবকিছুকে ছাপিয়ে যায় নেকলেসটি। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তিনি এই নেকলেস পরেন।
রুচি তার নেকলেস নিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। সেই গর্ব আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম ৷ এই নেকলেসটি ছিল তাঁর নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।’
রুচি গুজ্জর হরিয়ানার সিনেমা ইন্ড্রাস্ট্রির অভিনেত্রী। ২০২৩ সালে মিস হরিয়ানা হয়েছিলেন।
খবরওয়ালা/এফএস