ব্যারিকেড ভেঙে ইসি ভবনে ঢোকার চেষ্টা এনসিপির

নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ-সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন ভবনের ঢোকার চেষ্টা করেন তারা।

বুধবার (২১ মে) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  

দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের প্রধান গেটের সামনে চলে যান। গেটকে অতিক্রম করে ভবনের প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে রুখে দেয়। পরে বিক্ষোভকারীরা প্রধান ফটকের সামনেই অবস্থান নিয়েছেন।

এনসিপি নেতারা বলেন, ২০২২ এর আইনের অধীনে এ ইসি গঠন করা হয়। এনসিপি চায় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে। একইসঙ্গে তারা বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র করা একটি মন্তব্য নিয়ে তীব্র নিন্দা জানান।

এনসিপি’র ঢাকা মহানগর আয়োজিত এ সমাবেশে কলাবাগান প্রতিনিধি মাসুম বিল্লাহ বলেন, বর্তমান ইসি প্রশ্নবিদ্ধ কাজ করছে, অবৈধ আইনে গঠিত হয়েছে। আমরা এ ইসি পুনর্গঠনের দাবি জানাই। দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাই।

শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেবো না।  

পল্লবী থানা শাখার রেহানা আক্তার রুমা বলেন, আমরা এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি। এই ইসির পরিবর্তন চাচ্ছি।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।