দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ক্ষুধার্ত ফিলিস্তিন!

ইসরায়েলের বর্বরতায় বিধ্বস্ত গাজার জনগণ এখন ‘দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে’ এমনটাই বলছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো।

জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, গাজায় যে অল্প পরিমাণ ত্রাণ প্রবেশ করছে, তা এই যুদ্ধবিধ্বস্ত এলাকার ‘প্রয়োজনের তুলনায় নগণ্য’। জাতিসংঘের মতে, খাদ্য, ওষুধ, পানি, জ্বালানি ও পরিচ্ছন্নতা সামগ্রীর ধারাবাহিক ও পর্যাপ্ত প্রবাহ ছাড়া মানবিক কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়।

একইসঙ্গে, আন্তর্জাতিক রেসকিউ কমিটি (আইআরসি) জানায়, গাজার প্রায় ৬০ শতাংশ পরিবার ন্যূনতম খাবার, যেমন রুটি ও তাজা খাদ্য পাচ্ছে না। পরিষ্কার পানির অভাবও রয়েছে প্রায় ৬০ শতাংশ মানুষের।

বুধবার ভোর থেকে শুরু হওয়া নতুন দফার ইসরায়েলি হামলায় অন্তত ৯৩ জন নিহত হয়েছে বলে আলজাজিরাকে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৩ হাজার ৬৫৫ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২১ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ এখনো নিখোঁজ এবং মৃত হিসেবে ধরা হলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

খবরওয়ালা/এফএস

 

 

 

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।