“জোটবদ্ধ কুমির আপনাদেরই খাবে” — আসিফ মাহমুদ

আওয়ামী লীগ ও দিল্লির সঙ্গে গঠিত ‘জোট’কে হুঁশিয়ার করে ফেসবুক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “আপনারা যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে।

” বৃহস্পতিবার (২২মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। আপনি হয়তো তাদের জোটভুক্ত হন, তবে সাময়িকভাবে আপনাকে তারা ব্যবহার করছে।”

তবে তিনি যে ‘নর্থ’-এর কথা বলেছেন, তা দিয়ে ঠিক কোন পক্ষ বা শক্তিকে ইঙ্গিত করেছেন—তা স্পষ্ট নয়।

পোস্টে আসিফ মাহমুদ আরও লিখেছেন, “আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস—গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনো দিকেই ইতিবাচক পথে যাবে না আরকি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের নিয়তি।”

দেশের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে উপদেষ্টার এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যে তার পোস্টকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।