সরকারি অফিস-স্কুল খোলা থাকছে আজ

আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

সে অনুযায়ী আজ দ্বিতীয় শনিবার (২৪ মে) খোলা থাকবে অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান। গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়।  

ঈদুল আজহার ছুটি ছিল ৫ থেকে ১০ জুন টানা ছয় দিন। সাপ্তাহিক ছুটির আগে ১১ এবং ১২ জুন ছুটি ঘোষণা করে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত অফিস খোলা রাখা হবে। বিনিময়ে ১১ ও ১২ জুন ছুটি এবং পরের দুই দিন সাপ্তাহিক ছুটি মিলে ১০ দিন ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক ও প্রাইভেট কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে শনিবার।  

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।