ঘরেই তৈরি করুন কাঁচা আমের জুস

তীব্র গরমে কাঁচা আমের শরবত যেন এক স্বস্তির নিশ্বাস! এটি কেবল শরীরকে সতেজই করে না, এর অনেক স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। 
চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের শরবত তৈরির সহজ একটি রেসিপি

Z ঘরেই তৈরি করুন কাঁচা আমের জুস

কাঁচা আমের শরবত তৈরির উপকরণ
কাঁচা আম: ২টি (মাঝারি আকারের)
চিনি: ৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন)
কাঁচা মরিচ: ১টি (ঝাল পছন্দ অনুযায়ী) 
লবণ: ১ স্বাদ মত
বিট লবণ: ১/২ চা চামচ
জিরা গুঁড়া: সামান্য ভাজা জিরা গুঁড়া 
ঠান্ডা পানি: ২-৩ গ্লাস
বরফ কুচি: পরিবেশনের জন্য

Z ঘরেই তৈরি করুন কাঁচা আমের জুস

কাঁচা আমের শরবত তৈরির পদ্ধতি
১. প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন।
২. এবার একটি ব্লেন্ডারে আমের টুকরোগুলো, চিনি, কাঁচা মরিচ, লবণ, বিট লবণ এবং জিরা গুঁড়া দিয়ে দিন।
৩. এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নিন, যতক্ষণ না মসৃণ মিশ্রণ তৈরি হয়।
৪. ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটি ছেঁকে নিতে পারেন, এতে শরবত আরও মসৃণ হবে 
৫. এরপর বাকি ঠান্ডা পানি মিশিয়ে নিন
৬. পরিবেশনের সময় গ্লাসে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত পরিবেশন করুন।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।