খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ মে ২০২৫
ছবি আদান প্রদান,ভিডিও-অডিও কলে কথা বলা বা মেসেজিং এর জন্য জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। অন্যান্য অ্যাপসগুলোর তুলনায় ইউজারদের ব্যক্তিগত তথ্য একটু বেশিই সুরক্ষিত রাখে বলে দাবি এটির।
সম্প্রতি একটি নয়া প্রচার কৌশল ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’ বা ‘এমনকি হোয়াটসঅ্যাপও না’ নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
একটি ভিডিওর মাধ্যমে বোঝানো হচ্ছে, এই মেসেজিং অ্যাপ ঠিক কতটা গোপনীয়তা বজায় রাখে। তাতে দেখা যাচ্ছে, সবাই মেসেজ করছে, ভিডিও কল করছে, ব্যক্তিগত কথা সারছেন, সবাইটাই ভীষণই ব্যক্তিগত। গোপনীয়তা বজায় থাকছে এতটাই, যেন হোয়াটসঅ্যাপও কিছু জানতে পারছে না। সেই কারণেই এই ক্যাম্পেনের নাম ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’।
এছাড়া কয়েকদিন আগেই ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এই ফিচার ব্যবহারের জন্য প্রথমে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করুন। সেটিংসে পেয়ে যাবেন ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’অপশন। সেটি অন করলেই গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে।
তবে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে। অর্থাৎ চাইলেই আর চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানো যাবে না। এতে গোপনীয়তা বজায় থাকবে, চ্যাট সুরক্ষিত থাকবে বলেই মনে করছে সংস্থা।
খবরওয়ালা/এফএস