উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় চার সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার দাওধারা কাটাবন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম এবং বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও দুইজন।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে বনের ভেতর পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগের ঘটনায় মুখোমুখি স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ। বনের ভেতরের ২২৩ একর জায়গা রয়েছে ডিসি ল্যান্ড বা খাস জমি। যার ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও রয়েছে। সম্প্রতি বনের ভেতরের বিস্তীর্ণ এই জায়গাজুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ, সামাজিক বনায়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

উদ্ভূত পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না। এসময় পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে ও বিপক্ষে স্থানীয়রা উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন। এসময় গাড়ি বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের উপর হামলা করে স্থানীয়রা। এতে আহত হয় অন্তত ৬ জন।

এ বিষয়ে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববির সঙ্গে রাস্তায় সরাসরি সাংবাদিকরা কথা বললে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।

 

খবরওয়ালা/এন 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।