৩ জুন শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আগামী ৩ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সোমবার (২৬ মে) দৈনিক যুগান্তর ও নিউ এজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অডিওটির সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে।

এ বক্তব্যের ভিত্তিতে আদালত অবমাননার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতেই এই হাজিরার নির্দেশ দেওয়া হয়।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।