বিআরআইসিএম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান সাময়িক বরখাস্ত

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের (বিআরআইসিএম) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

রবিবার (২৫ মে) বিআরআইসিএমের এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

মালা খানের বিরুদ্ধে অননুমোদিত প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকার পরও প্রতারণার মাধ্যমে বিআরআইসিএমে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে। গত ১০ ডিসেম্বর বিআরআইসিএমের ১৩তম পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে ১৫তম পরিচালনা পর্ষদের সভায় তাকে সাময়িক বরখাস্ত করাসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

অভিযোগের বিষয়ে মালা খান বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তদন্ত কমিটির ৩ জনের মধ্যে ২ জনই অভিযোগকারী। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি অফিসিয়াল বিষয়। এ বিষয়ে তো আমার কিছু করার নেই। শেষ পর্যন্ত দেখতে হবে কী হয়, যেহেতু এটা কর্তৃপক্ষের বিষয়।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের মহাপরিচালক অনুপম বড়ুয়া বলেন, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সচিবালয়ের নির্দেশনা থাকে। সেই অনুযায়ী ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।