তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা

ঢাকা তিতুমীর কলেজে বন্ধ হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এতে কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হেলাল উদ্দিন নাঈম (২৬) নামে এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হেলাল উদ্দিন নাঈম বলেন, ‘দীর্ঘ নয় মাস যাবৎ কয়েকটি হল বন্ধ। সেই হল খোলার দাবিতে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সাত দিন যাবৎ আন্দোলন করছিলো।সোমবার দুপুরের দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেন। পরে আমি গিয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। ভিডিও শুরুর ৮-৯ সেকেন্ডের ভেতরে আমার উপর ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা করেন। পরে তারা আমাকে ভিসির রুমে নিয়ে কিছুক্ষণ আটকে রেখে মারধর করে আমার স্বীকারোক্তি নিতে চেয়েছিলেন। তারপরে আমার সহযোদ্ধারা সেখান থেকে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’

তিনি বলেন, ‘আমি তিতুমীর কলেজে ১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের ছাত্র এবং কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমারজেন্সি ও ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলের সদস্য। তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, আরিফ মোল্লা, রিমু হোসেন, আহ্বায়ক সদস্য আলামিন, জহিরুল ইয়ামিন, রানা আহমেদসহ সবাই আমার ওপর হামলা করেন। এ ঘটনায় আমিসহ অনেক শিক্ষার্থী ও সাংবাদিক আহত হয়েছে।’ তিনি আবেগ জড়িত কণ্ঠে বলেন, ‘এজন্যই কী আমরা জুলাই আন্দোলন করেছিলাম?’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, তিতুমীর কলেজ থেকে আহত অবস্থায় এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। চিকিৎসার পর তাকে ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসকরা।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।